জাপানি উদ্যোক্তাদের অটোমোবাইল শিল্পখাতে যৌথ বিনিয়োগের পরামর্শ শিল্পমন্ত্রীর
০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের অটোমোবাইল শিল্পখাতে জাপানি উদ্যোক্তাদেরকে যৌথ বিনিয়োগের পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। তিনি বলেন, জাপানের উদ্যোক্তারা ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে মোটর সাইকেল, সারসহ বিভিন্নখাতে বিনিয়োগ করেছে। এ বিনিয়োগ সম্প্রসারণে বর্তমান সরকারের সমর্থন অব্যাহত থাকবে।
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ইয়াসুচি আকাহুসি রবিবার (৮ সেপ্টেম্বর) শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ওজি আনন্দ সহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে শিল্পখাতে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও সহায়তার বিষয়ে আলোচনা হয়। এ সময় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, জাপান শুরু থেকেই বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। জাপানি কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে এদেশে সুনামের সাথে কনজ্যুমার প্রোডাক্টস্ বাজারজাত করে আসছে। এদেশের শিল্পখাতে জাপানি উদ্যোক্তারা বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তিনি বাংলাদেশের জাপানি বিনিয়োগের ক্ষেত্র প্রসারে সরকারের সহায়তা কামনা করেন।
শিল্পমন্ত্রী জাপানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। গুণগতমানের ফলে জাপানি পণ্যের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। জাপানি উদ্যোক্তারা বাংলাদেশের অটোমোবাইল, জ্বালানি, মোটরসাইকেল, ম্যানুফ্যাকচারিং ও এসএমইখাতে বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
শিল্পমন্ত্রী অটোমোবাইলখাতে ভেন্ডর ডেভেলপমেন্টের জন্য জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগের পরামর্শ দেন। তিনি বাংলাদেশ থেকে জাপানের উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল আমদানি করতে জেট্রোর প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করেন। এ লক্ষ্যে তিনি জাপানি কারিগরি সহায়তায় বাংলাদেশে একটি স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট স্থাপনের তাগিদ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রয়েছে উল্লেখ করে তিনি শিল্পখাতে জাপানি বিনিয়োগের প্রতি সরকার সব সময় ইতিবাচক মনোভাব পোষণ করে বলে তিনি জানান।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা