বেগম জিয়ার মুক্তির আন্দোলনই হবে সরকার পতনের আন্দোলন: খায়রুল কবির খোকন
২৭ মে ২০১৯, ০৯:৩৭ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, সরকার বেগম জিয়াকে মুক্তি দিতে ভয় পায়। তাই সরকার বিচার বিভাগে হস্তপে করে নানা কৌশলে বেগম জিয়াকে জেলে বন্দী রেখেছে। বেগম জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলন করেই মুক্ত করতে হবে। বেগম জিয়ার মুক্তি আন্দোলনই হবে সরকার পতনের আন্দোলন। তাই বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার (২৭ মে) সন্ধ্যায় নরসিংদী শহর বিএনপি আয়োজিত বেগম জিয়ার মুক্তি ও আশুরোগ মুক্তি কামনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী শহরের বাজীর মোড়ে চিয়াংরাই চাইনিজ রেষ্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামল’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানউদ্দিন মোল্লা, সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী, এড. আ: বাছেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির আহমেদ, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার।
শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সামসুদ্দিন, ডা: নাসির উদ্দিন সরকার, যুবদল নেতা জামান, স্বপন, ছাত্রদলের সিদ্দিকুর রহমান নাহিদ, নজরুল ইসলাম জুয়েল, মাইনউদ্দিন সরকার, শামীম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি