নারীরা আর এখন পিছিয়ে নেই: স্থানীয় সরকার মন্ত্রী
১০ মার্চ ২০২৩, ০৭:৫৯ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ এএম
কুমিল্লা প্রতিনিধি:
স্থানীয় সরকার মন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের অবস্থান উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে ফলে নারীরা আর এখন পিছিয়ে নেই।
তিনি আজ শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারী উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফলে নারীরা আজ জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সমাজে সমীহ করা সকল পেশায় তাদের পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। সেজন্য নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মন্ত্রী বলেন, সমাজের মূলস্রোতে নারীদের অংশগ্রহন যত বাড়বে জাতি হিসাবে আমরা তত সামনে এগুতে পারব।
এ সময় মন্ত্রী তাঁর নিজ নির্বাচনি এলাকার নারীদের সফল উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রাম-গঞ্জে নারীদের এই জাগরণই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষমাত্রা অর্জনে আমরা সঠিক পথে রয়েছি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পেশি শক্তির জোরে পুরুষরা একসময় দুনিয়া শাসন করলেও বর্তমানে মেধা ও বুদ্ধিমত্তার যুগ। আমাদের নারীরা কোন অংশেই পুরুষদের থেকে পিছিয়ে নয় বরং মানবিক অনেক গুনাবলিতে নারীরা পুরুষদের থেকে অনেক এগিয়ে।
স্থানীয় সরকার মন্ত্রী নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা শেষে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির এক পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এ সময় তিনি ১৯৯৬ সালে তাঁকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচন করায় মনোহরগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার আজকের এ অবস্থানে আসার পেছনে আপনাদের অবদান ও সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে।
তিনি বলেন, আমি যেখানেই যাই না কেন আমার প্রেরণা ও মনোবলের উৎস মনোহরগঞ্জ এর মাটি ও মানুষ। আমার জন্মস্থানের প্রতি আবেগ দিন দিনই বেড়েছে আপনাদের ভালোবাসা পেয়ে, আমার দায়িত্বও বৃদ্ধি পেয়েছে। আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন বলেই আজ আমি সারাদেশের মানুষের মন্ত্রী সেটা আমি কখনো বিস্মৃত হই না।
এ সময় তিনি মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের উপজেলায় সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার আহবান জানান।
মন্ত্রী আশা প্রকাশ করেন নব গঠিত কমিটি মনোহরগঞ্জকে একটি পরিকল্পিত ও আদর্শ উপজেলায় পরিণত করার জন্যে একযোগে কাজ করবে।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মনোহরগন্জ্ঞ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২