সাভারে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
৩১ আগস্ট ২০১৯, ০৫:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
সাভার প্রতিনিধি:
সাভারে একটি পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে পুলিশের ধারনা পূর্ব কোন শত্রুতার জেরে অথবা মাদক সেবক সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাভারের পাকিজা এলাকায় ভোলানাথের মালিকানাধীন জমিতে থাকা পরিত্যক্ত কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জমির মালিক ভোলানাথ গত কয়েক মাস আগে পাইলিংয়ের কাজ করার সময় শ্রমিকদের থাকার ও মালামাল রাখার জন্য একটি টিনশেড কক্ষ নির্মাণ করেন। পাইলিংয়ের কাজ শেষে শ্রমিকরা চলে যাবার পর থেকে ওই কক্ষটি পরিত্যক্ত অবস্থায় ছিল। শনিবার দুপুরের দিকে স্থানীয়রা ওই পরিত্যক্ত কক্ষে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহত যুবকের পা রশি দিয়ে বাধা ও সিমেন্টের বস্তা দিয়ে বুক ও মুখ চাপা দেয়া ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব কোন বিরোধ অথবা মাদক সেবন সংক্রান্ত বিষয় নিয়ে তাকে ৫/৬ দিন আগে হত্যা করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার