প্রাইভেট হাসপাতালের দুই ভুয়া ডাক্তার গ্রেফতার
০৯ জুলাই ২০১৯, ০৭:৪৩ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (০৮ জুলাই) রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোডে অবস্থিত হাজী রজ্জব আলী সুপার মার্কেট এর ৩য় তলায় "পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ল্যাব' এ রোগী দেখার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ভুয়া ডাক্তার মোঃ কামাল হোসেন (৪৩), পিতা- আব্দুস সালাম এবং মায়া বেগম (৩৬), স্বামী- নাদিম মিয়া। এ সময় তাদের কাছ থেকে ডাক্তার হিসেবে রোগী দেখার প্রেসক্রিপশন, বিভিন্ন প্যাথোলজিক্যাল রিপোর্ট, এক্স-রে রিপোর্ট ও আল্ট্রাসনো রিপোর্ট উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, মোঃ কামাল হোসেন ব্যবস্থাপনা পরিচালক ও মায়া বেগম চেয়ারম্যান হিসেবে প্রায় ০২ বছর যাবৎ কোন সরকারি অনুমোদন না নিয়েই "পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ল্যাব' পরিচালনা করে আসছে। তাছাড়া তারা দীর্ঘদিন নিজেদেরকে ডাক্তার পরিচয় দিয়ে উক্ত হাসপাতালে নিয়মিত রোগীও দেখে এবং বিভিন্ন ডাক্তারের নামে ভুয়া প্যাথোলজিক্যাল ও আল্ট্রাসনো রিপোর্ট তৈরি করে রোগীদের সাথে প্রতারণা করে আসছে।
র্যাবের অভিযানিক দল "পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ল্যাব' এর সরকারী অনুমোদন দেখতে চাইলে কোন অনুমতিপত্র দেখাতে পারেনি। হাসপাতালের এমডি মোঃ কামাল হোসেন ও চেয়ারম্যান মায়া বেগম পরষ্পর যোগসাজসে রোগী দেখে, বিভিন্ন প্রকার অপ্রয়োজনীয় টেষ্ট দিয়ে রোগীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে রোগীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি