ইয়াবা সম্রাট গাজীসহ একই পরিবারের তিন মাদক ব্যবসায়ী আটক
২০ জুন ২০১৯, ০২:৫৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকায় একই পরিবারের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। বুধবার (১৯ জুন) দিবাগত রাতে বন্দর থানাধীন নুরবাগ নবীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-মোঃ জাকির হোসেন গাজী ওরফে সোহেল (৪৬) পিতা-মৃত হাসমত সরদার ২। লিপা আক্তার @লিপি (৪০) স্বামী-মোঃ জাকির হোসেন গাজী ওরফে সোহেল এবং ৩। রিফাত গাজী ওরফে আকাশ(১৮) পিতা-মোঃ জাকির হোসেন গাজী ওরফে সোহেল। এসময় তাদের নিকট হতে ৪২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মোঃ জাকির হোসেন গাজী ওরফে সোহেল ও তার স্ত্রী লিপা আক্তার ওরফে লিপি এবং ছেলে রিফাত গাজী ওরফে আকাশ নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। স্থানীয়দের ভাষ্যমতে গাজী অত্র এলাকার সকলের নিকট ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। সে মাদক ব্যবসার দায়ে বহুবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে বন্দর থানায় ২টি মামলার তথ্য পাওয়া গেছে। তাছাড়াও গ্রেফতারকৃত তার স্ত্রী লিপা আক্তার ওরফে লিপি ও ছেলে রিফাত গাজী ওরফে আকাশ ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সকলে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ