র্যাবের হাতে আন্তঃজেলা ডাকাত দলের ০৭ সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার
১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ১১। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের দখল থেকে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ বাবুল হোসেন (৩২), মোঃ সেলিম (৩২), মোঃ রিপন ভূঁইয়া (২৬), মোঃ রবিউল ইসলাম (২৬), মোঃ আব্দুর রশিদ (৪৫), মোঃ রফিকুল ইসলাম (৪০), এবং মোঃ জাবেদ হোসেন (২৯)।
র্যাব জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের ০৭ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ম্যাগাজিন ভর্তি ০১টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি, ০৩টি চাপাতি, ০১টি হাতুড়ি, ০১টি কোরাবারী ও ৪৪টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্র বড় বড় স্বর্ণের দোকান টার্গেট করে অতর্কিতভাবে হামলা করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণের দোকান লুট করে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় তাদের অপরাপর সহযোগীদের নিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি করে আসছে। স্বর্ণের দোকান ডাকাতির জন্য তারা সন্ধ্যা থেকে দোকান বন্ধের আগ মুহূর্ত পর্যন্ত সময়কে বেছে নেয়। বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকানে ঘটে যাওয়া এই রকম বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রায় ০২ মাস যাবৎ কঠোর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এই ডাকাত দলকে শনাক্ত করে র্যাব। অতঃপর র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক আন্তঃজেলা ডাকাত দলের ০৭ সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা লক্ষীপুর জেলার সদর উপজেলার কলেজ রোড এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিল। উল্লেখ্য, কয়েকদিন আগে ডাকাতির উদ্দেশ্যে ককটেল বানানোর সময় এই আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতারকৃত আসামী মোঃ বাবুল হোসেন এর পা বিস্ফোরণে পুড়ে যায়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা