মুন্সীগঞ্জের পৃথক স্থানে ৪ মরদেহ উদ্ধার
২৫ নভেম্বর ২০২০, ০৫:০৩ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলার পৃথক তিনটি স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে দুই জন নারী ও দুই জন পুরুষ।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাগমামুদালী গোলাপাড়ার একটি বাড়ি থেকে দিপ্রা মজুমদার জয় (২৮) এবং মিতু সরকার (২৬) নামে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দিপ্রা মজুমদারের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ এলাকায় ও মিতু সরকারের বাড়ি মুন্সীগঞ্জের ফুলতলা নমকান্দি গ্রামে।
পুলিশ জানায়, মিতু সরকার বিবাহিত। অন্যদিকে দিপ্রা মজুমদারও বিবাহিত। দুইজনের জন্য কিছুদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। কয়েকদিন আগে মিতু সরকারের ভাড়া বাসায় আসেন দিপ্রা মজুমদার।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, শহরের বাগমামুদালীপাড়া থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে আসছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
অন্যদিকে সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী এলাকার একটি রাস্তার পাশের ডোবা থেকে গলাকাটা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ২৫ বছর বয়সী ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
এছাড়া সকাল নয়টার দিকে একই উপজেলায় চিত্রকোর্ট ইউনিয়নের কালিপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধে ছেলে লিয়াকত সরকারের লাঠির আঘাতে ওহাব সরকার নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরে সিরাজদিখান থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু দুটি লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ