সব প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল চালু করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
২০ জুলাই ২০২০, ১১:০৩ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে ছুটির মধ্যেই সুখবর পেলো দেশের সকল প্রাথমিক বিদ্যালয়। জাতীয় স্কুল মিলনীতি-২০১৯ অনুমোদন দেয়া হয়েছে। এই মিলনীতির আওতায় ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
সোমবার (২০ জুলাই) কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করা ও পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে ‘শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে রান্না করা খাবার ও উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট দেশের ১৭ উপজেলার ২ হাজার ২৫৬ টি বিদ্যালয়ের ৪ লাখ ২৯ হাজার ৩৪৬ জন শিক্ষার্থীর মাঝে প্রতি স্কুল দিবসে পরিবেশন করা হচ্ছিল। কিন্তু কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট সরবরাহ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীদের পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে দারিদ্র্য পীড়িত এলাকায় মিড-ডে-মিল ও স্কুল ফিডিং প্রকল্প এবং পাইলট ভিত্তিতে রান্না করা খাবার পরিবেশন কার্যক্রম প্রচলন করা হয়েছে।
অনুষ্ঠানে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার