হজ নিবন্ধনের টাকা ফেরত দেয়া হবে ১২ জুলাইর পর থেকে
২৪ জুন ২০২০, ১০:০১ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হজে যাওয়ার সুযোগ না থাকায় যে কেউ চাইলে তার নিবন্ধনের পুরো টাকাই ফেরত নিতে পারবেন। এক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ কেটে রাখা হবে না। তবে, এ জন্য আবেদন করতে হবে। বুধবার (২৪ জুন) দুপুরে হজ নিয়ে অনলাইন সভায় সিদ্ধান্ত দেয়া হয়, আগামী ১২ জুলাইর পর থেকে কেউ টাকা তুলে নিতে চাইলে আবেদন করতে পারবেন।
ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসোইন বলেন, এ বছর হজে যাওয়ার পথ বন্ধ হওয়ায় নিবন্ধনকারীরা ইচ্ছে করলে সামনে বছর যেতে পারবেন আর টাকা উত্তোলন করতে চাইলে কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই টাকা তুলে নিতে পারবেন। এবার বাংলাদেশ থেকে ৬৪ হাজার ৫৯৪ জন হজে যেতে আগ্রহী ছিলেন।
করোনা মহামারীর কারণে এ বছর নতুন করে বিদেশিদের কেউ হজের জন্য সৌদি আরবে যেতে না পারলেও সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে সীমিত সংখ্যকদের নিয়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে ধর্মীয় জমায়েতের এই আনুষ্ঠানিকতা।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সোমবার এই সিদ্ধান্ত জানিয়েছে বলে বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর দিয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার