২০ ডিসেম্বর হতে স্মার্ট কার্ড পাচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা
৩০ নভেম্বর ২০১৯, ০৮:৪২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) পেতে যাচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা। ২০ ডিসেম্বর হতে এই কার্ড পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এজন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর।
জানা গেছে, গত ৫ নভেম্বর অনলাইনে প্রবাসীদের ভোটার করে নেয়ার কার্যক্রম শুরু করে ইসি। এরপর থেকে অনলাইনে প্রতিদিন গড়ে ৫০টি করে আবেদন পড়ছে। সেগুলো আবেদনকারীর নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দেয়া হচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার দফতর থেকে ইতিবাচক প্রতিবেদন এলেই সংশ্লিষ্টদের স্মার্টকার্ড ছাপিয়ে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়া হবে।
পাশাপাশি ইসির একটি টেকনিক্যাল টিম মালয়েশিয়া উপস্থিত থেকে প্রবাসী নাগরিকদের ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিয়ে স্মার্টকার্ড সরবরাহ করবেন। তবে এটি হবে পরীক্ষামূলক সরবরাহ কার্যক্রম। পরবর্তীতে এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। মালয়েশিয়ার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর দুবাইতেও স্মার্টকার্ড সরবরাহ করবে ইসি। গত ১৮ নভেম্বর দুবাইতে অনলাইনে ভোটার কার্যক্রম উদ্বোধন করা হয়।
ইসির জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ সূত্র জানায়, মালয়েশিয়া ও দুবাই প্রবাসী বাংলাদেশিরা ইসির নির্দিষ্ট একটি ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যদি প্রদান করে আবেদন করতে পারছেন। পরবর্তীতে পর্যায়ক্রমে যুক্তরাজ্য, সৌদি আরব, সিংগাপুরসহ বিশ্বের অন্যান্য দেশে কার্যক্রম শুরু হবে।
আবেদনের সঙ্গে যে সকল দলিলাদি সংযুক্ত করতে হচ্ছে সেগুলো হলো- বৈধ পাসপোর্টের কপি; বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্ব সনদের কপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র; বাংলাদেশের নাগরিক হিসেবে শনাক্তকারী একজন প্রবাসি বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের কপি; বাংলাদেশে বসবাসকারী রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের নাম, মোবাইল নম্বর ও এনআইডি নম্বরসহ অঙ্গীকারনামা; বাংলাদেশে কোথাও ভোটার হয়নি- মর্মে লিখিত অঙ্গীকারনামা; সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল