চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত না থাকলে আইনগত ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
৩০ নভেম্বর ২০১৯, ০৮:২০ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জনগণের সেবার জন্য চিকিৎসকদের চাকরি দেওয়া হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে চিকিৎসকরা কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন সাংবাদিকদের এ কথা বলেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আগামীতে ডেঙ্গু রোগী মোকাবেলা করার জন্য স্বাস্থ্য বিভাগের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে এডিস মশা নির্মূলের জন্য সিটি করপোরেশন ও পৌরসভাকে সঠিক সময় তাদের দায়িত্ব পালন করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের আটটি বিভাগে ১৫তলা বিশিষ্ট আটটি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালের প্রথম ছয় তলায় ক্যানসার চিকিৎসা করা হবে। এরপরে কিডনির অনুমোদন দেওয়া হবে। কারণ কিডনি রোগীদের ডায়ালিসিসের জন্য ঢাকায় যেতে হয়। ডায়ালিসিস করতে গিয়ে অনেক সময় গরীব মানুষ নিঃস্ব হয়ে যায়। অনেকে মৃত্যুবরণ করেন। এই কারণে প্রতিটি জেলায় দশ বেডের কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে।
স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের নানা উন্নয়নচিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত চার মাসে দুই হাজার ডাক্তারকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা বিভিন্ন মেডিকেল কলেজে পড়ানোর পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবেন। আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার নতুন ডাক্তার জেলা উপজেলার বিভিন্ন হাসপাতালে যোগদান করবেন। এতে হাসপাতালগুলোতে আর ডাক্তার সংকট থাকবে না।
মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাদিরা আক্তার, হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবর পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন