প্রধানমন্ত্রীকে চিঠি দিল বিএনপি
১৭ নভেম্বর ২০১৯, ০৩:১৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশ সফর করে যে সমস্ত চুক্তি করেছেন সেসব বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। দলটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং খায়রুল কবির খোকন রোববার (১৭ নভেম্বর) দুপুরে এ চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্রেটারি-২ চিঠিটি গ্রহণ করেন বলে জানান আলাল।
চিঠির বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এসে গণমাধ্যমকে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী বরাবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটা চিঠি নিয়ে এসেছিলাম। সেখানে বলা আছে, অতিসম্প্রতি ভারত সফর এবং অন্য দেশের সফরকালীন সময়ে সেই সমস্ত দেশের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে সংবিধান অনুযায়ী সেই চুক্তিগুলোর বিষয়ে জনগণের সামনে প্রকাশ করা এবং চুক্তিগুলোর মধ্যে দেশের স্বার্থে হানিকর কিছু হয়েছে কি না সেগুলো পর্যালোচনার সুযোগ দেয়া।
তিনি আরও বলেন, আমরা দেখেছি সেসব বিষয়ে শুধুমাত্র জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রী কথা বলেছেন। এ বিষয়ে জাতীয় সংসদে কোনো কথা হয়নি। এমনকি রাষ্ট্রপতির কাছে ফাইল গেছে কি না- সে বিষয়ে সাধারণ মানুষ জানে না। কিন্তু সংসদে এটা জানানোর এবং পেশ করার সংবিধানের ১৪৫ (ক) ধারা অনুযায়ী সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ তাদের অধিকার রয়েছে এ ব্যাপারে জানার। জনগণের সমর্থিত দল হিসেবে বিএনপির এই দায়িত্ব পালনে অগ্রসর হয়েছে।
তিনি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। ১৪৫ (ক) ধারা অনুসরণ করে অবিলম্বে এটা সংসদের আলোচনার টেবিলে নিয়ে আসার। যাতে এটা পাবলিক ডিসকাশনের ব্যবস্থা হয়। যে পাবলিক অর্থাৎ সাধারণ মানুষই হচ্ছে সংবিধান অনুযায়ী সার্বভৌম ক্ষমতার মালিক।
আপনাদের সংসদে প্রতিনিধি আছে এটি আপনার সংসদে উত্থাপন না করে এখানে আসছেন কেন- এমন প্রশ্নের জবাবে আলাল বলেন, জাতীয় সংসদে আমাদের সদস্য যারা আছেন তারা কয়েকদফা এ ব্যাপারে নোটিশ দিয়েছেন। তাদের নোটিশ গ্রহণ করা হয়নি। বলার সুযোগও দেয়া হয়নি। তাই আমরা এখানে এসেছি।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন