যাচাইপূর্বক সংবাদ পরিবেশনের আহ্বান
১৪ নভেম্বর ২০১৯, ০৮:৩১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম
টাইমস ডেস্ক:
সামাজিক অস্থিরতা, জনশৃঙ্খলার অবনতি ও জনমনে বিভ্রান্তি এড়াতে স্পর্শকাতর বিষয়ে যথাযথভাবে যাচাইপূর্বক বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিষয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তিমূলক সংবাদপ্রকাশ পরিলক্ষিত হচ্ছে। এর ফলে জনশৃঙ্খলার অবনতি, ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ ও সামাজিক অস্থিরতা সৃষ্টিসহ জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
এতে বলা হয়, জনশৃঙ্খলার অবনতি ও সামাজিক অস্থিরতা রোধে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রতি সরকার যথেষ্ট আস্থাশীল। তবে, এসব স্পর্শকাতর বিষয়ে যথাযথভাবে যাচাই করে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করা হলো।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল