উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন
২৪ জুন ২০১৯, ১২:০৭ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার(২৪ জুন) সকালে রেলওয়ে চিফ কমার্শিয়াল অফিসার মো. মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আরও তিনজন হলেন, প্রধান প্রকৌশলী আব্দুল জলিল, সুজিত কুমার বিশ্বাস, ময়নুল ইসলাম।
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় সচিব মোফাজ্জেল হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, এরই মধ্যে ‘লাইন চালুর জন্য সব ধরনের সরঞ্জাম প্রস্তুত। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই সমস্ত ট্রেনে কোচ লাগানো হয়েছিল। এই ট্রেনে ১৭টি কোচ ছিল। আপাতত যতক্ষণ ট্রেন লাইন চালু করতে না পারছি ততক্ষণ ঢাকা সিলেট ও চট্টগ্রাম রেলপথে কুলাউড়া স্টেশন পর্যন্ত চলাচল করবে।’ উদ্ধার কাজ আজ সন্ধ্যার মধ্য শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে রবিবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলক্রসিং এলাকার অদূরে ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনটি সেতু ভেঙে এর কয়েকটি বগি খালে পড়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কুলাউড়া ও মৌলভীবাজার হাসপাতালে আহত মোট ৬৭ জন ব্যক্তিকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে। এদিকে সেতু ভেঙে লাইন বিচ্ছিন্ন হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে এবং ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত রয়েছেন। মধ্যরাত থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার