ডেঙ্গুসহ বিভিন্ন রোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
৩০ নভেম্বর ২০২২, ০৫:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমাদের সকলের অংশগ্রহণের পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে হবে। সবাই মিলে একসাথে ডেঙ্গুসহ অন্যান্য প্রতিরোধ যোগ্য রোগ মোকাবিলায় কাজ করতে হবে। ব্যক্তিগত পর্যায়ে সকলের আরও সচেতন হতে হবে।
আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ইউ এস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (ইউ এস সিডিসি) এর যৌথ উদ্যোগে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও সেফটিনেট কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচি' এর অধীনে ‘মেয়র সংলাপঃ নগর জনস্বাস্থ্য ব্যবস্থার চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়' শীর্ষক সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম একথা বলেন।
মন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সকল সিটি কর্পোরেশন তাদের অবস্থান থেকে প্রচলিত কার্যক্রম অব্যহত রাখবে। অন্য বছরে বৃষ্টি শেষে হলে ডেঙ্গু পরিস্থিতি উন্নত হতো। এবছরের অভিজ্ঞতা ব্যতিক্রম মনে হচ্ছে। তাই কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়সহ অনেক দেশি-বিদেশি প্রতিষ্ঠানের গবেষণাপত্র পর্যালচনা করা ও বাংলাদেশী কিটতত্ত্ববিদদের মতামত নেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রী জানান, স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত দেশে পরিনত হবে। সরকার সে লক্ষ্য সামনে রেখে কাজ করছে। স্বাস্থ্য খাতে সেবার মান আরো উন্নত করতে হবে। নগর স্বাস্থ্যের পাশাপাশি দেশব্যাপী আমাদের স্বাস্থ্যসেবা কার্যকরী করে গড়ে তুলতে হবে। তিনি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার সকল সুযোগ সুবিধা পৌছানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম। এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাগণ, ইউ এস সিডিসি এর কান্ট্রি ডিরেক্টর ড. সুসান কায়ডোস ডেনিয়েলস, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন, সেফটিনেট বাংলাদেশের কান্ট্রি হেড, দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দসহ স্থানীয় সরকার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর