গত ৬ মাসে ৮২ কারখানায় অগ্নিদুর্ঘটনায় ১২৮ জনের মৃত্যু
১৩ জানুয়ারি ২০২২, ০৭:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ৬ মাসে তৈরি পোশাকশিল্পের বাইরে অন্যান্য খাতের ৮২টি কারখানায় অগ্নিদুর্ঘটনায় ১২৮ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও খ্রিশ্চিয়ান এইডের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
সিপিডি কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন।
খ্রিশ্চিয়ান এইডকে সঙ্গে নিয়ে গবেষণাটি করে সিপিডি। এর বিস্তারিত তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক। তিনি জানান, গত ৬ মাসে প্রতি দুই দিনে একটি করে অগ্নিদুর্ঘটনা ঘটেছে। এতে দগ্ধ বা আহত হন ২৮৩ জন।
প্রতিবেদনে বলা হয়, পোশাক খাতের বাইরে অন্য খাতগুলোর কারখানায় অগ্নিদুর্ঘটনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় শিল্পে নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে। নিরাপত্তার অভাবের অন্যতম কারণ হলো অগ্নিনিরাপত্তায় বিনিয়োগে আগ্রহী নন উদ্যোক্তারা। সিপিডি মনে করে, এ খাতে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি।
গবেষণা প্রতিবেদনে জানানো হয়, অগ্নিদুর্ঘটনা সবচেয়ে বেশি ২৯টি ঘটেছে ঢাকায়। এর বাইরে নারায়ণগঞ্জে ১০টি, গাজীপুরে আটটি এবং চট্টগ্রামে আটটি দুর্ঘটনা ঘটছে।
সিপিডি বলেছে, গত বছরের অক্টোবরে শিল্প খাতে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বড় ধরনের উদ্যোগ নেয়, কিন্তু সে উদ্যোগের যথাযথ বাস্তবায়ন হচ্ছে না।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর