চলতি বছর ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু, আক্রান্ত ২৭ হাজার ৭৭৯
০৭ ডিসেম্বর ২০২১, ০৭:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্য হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে রাজধানীসহ সারাদেশে আরও ১১৯ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ২৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৯১ জন ভর্তি হন।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুসারে, বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ২৫৬ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮০ জন ও ঢাকার বাইরের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৬ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে চলতি বছর সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৭৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৭ হাজার ৪২৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত সর্বমোট ডেঙ্গুরোগীর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন হাসপাতালে ভর্তি হন। এছাড়া ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আরও ৫৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে মৃত ১০০ জনের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে ৭ জন এবং ৭ ডিসেম্বর পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- সোনিয়া সরকার নিপার কবিতা
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার