শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অভিভাবকরা মানছেন না: শিক্ষামন্ত্রী
১৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৯ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় অভিভাবকেরা সেটা মানছেন না। সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধির বিষয়টি আমরা কঠোর নজরদারিতে রেখেছি। প্রতিষ্ঠানের কোথাও দৃশ্যমান আবর্জনা বা লক্ষণীয় হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় ডেঙ্গুর বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ডা. দীপু মনি বলেন, প্রাথমিকভাবে পর্যবেক্ষণ চলছে। সংক্রমণের হার কমে এলে সব ক্লাসই নেওয়া যাবে। তবে সংক্রমণের হার যদি বেড়ে যায়, তখন পরিস্থিতি অনুযায়ী কারিগরি কমিটির সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে ২৭ সেপ্টেম্বরের পর যে কোনো দিন বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে করোনা প্রতিরোধী টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ প্রক্রিয়া শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা নিতে পারবেন। স্থানীয় টিকাকেন্দ্রেও টিকা নেওয়া যাবে। টিকা দেওয়া শেষে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে।
মন্ত্রী আরও জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করতে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়েও আমাদের কার্যক্রম চলমান রয়েছে। এরইমধ্যে উপাচার্যদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার