দেশে কমেছে করোনায় মৃত্যু-শনাক্ত দুইই
১৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৯ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮২ জনে।
এ সময় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনে। দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের বিপর্যয় নামার পর এটিই সর্বনিম্ন দৈনিক শনাক্ত। এর আগে গত ২৯ মে সর্বনিম্ন দৈনিক শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৩ জন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন।
এ সময়ে সারাদেশে ১৯ হাজার ৮৯৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ১৯ হাজার ৬৬৮টি নমুনা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ৯৪ লাখ ১৩ হাজার ৩৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে নারী ১৯ জন এবং পুরুষ ১৬ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ছয়, রাজশাহী ও খুলনায় তিনজন করে, সিলেটে দুজন এবং বরিশাল ও রংপুর বিভাগে একজন করে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
এরপর দ্রুত ঊর্ধ্বমুখী হয় সংক্রমণ ও মৃত্যু। বছরের শেষ দিকে পরিস্থিতি কিছুটা শিথিল হলেও এ বছরের মার্চ-এপ্রিল থেকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। জুন-জুলাইয়ে ভয়ঙ্কর ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিদিন অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নেয়। আক্রান্তও বাড়ে লাফিয়ে লাফিয়ে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার