করোনাভাইরাস: আড়াই মাস পর করোনায় সর্বনিম্ন ৭০ জনের মৃত্যু
০৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৯ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। গত ১৯ জুন করোনায় সর্বনিম্ন ৬৭ জনের মৃত্যুর সংবাদ জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। দীর্ঘ আড়াই মাস পর করোনায় সর্বনিম্ন ৭০ জনের মৃত্যু হলো। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৪৩২ জনে। মৃত ৭০ জনের মধ্যে পুরুষ ৩৪ ও নারী ৩৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৫৭, বেসরকারি হাসপাতালে ১০ এবং বাড়িতে ৩ জনের মৃত্যু হয়।
একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ১৬৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪৭৯টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯০লাখ ২১হাজার ১০২টি। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৬৯৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭০ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন, ষাটোর্ধ্ব ২১ জন, সত্তরোর্ধ্ব ১৪ জন এবং আশির্ধ্ব চারজন মারা যান। একই সময়ে করোনায় মৃত ৭০ জনের মধ্যে বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ১২ জন, বরিশালে ৪ জন, সিলেটে ৮ জন এবং রংপুরে ৩ জনের মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার