রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে দুই নারী শ্রমিকের মৃত্যু
০৮ জুলাই ২০২১, ১০:৫১ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ২০ জন। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ভুলতা কর্ণগোপ এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
জেলা পুলিশ সুপার জায়েদুল আলম রাতে বলেন, আগুনে দুই নারীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সিলেট জেলার যতি সরকারের স্ত্রী স্বপ্না রানী (৩৪) এবং রূপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী মিনা আক্তার (৩৩)।
এই ঘটনায় ২০ জন আহত হয়েছেন জানিয়ে পুলিশ সুপার বলেন, তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জুসসহ কোমল পানীয় তৈরির এ কারখানার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, কারখানাটিতে বিকালে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চার দিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জানান, ছয়তলা ওই কারখানার নিচতলা, তিনতলা এবং চারতলায় আগুন দেখা গেছে। তিন ও চারতলায় ১২ জন শ্রমিক আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে আনে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার