করোনায় একদিনে আরও ৬০ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ হাজার
১৬ জুন ২০২১, ০৮:০৬ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ২৪ জন। ৬০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬ জন, বেসরকারি হাসপাতালে ৯ জন ও বাসায় পাঁচজন মারা যান। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ২৮২ জনে।
এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৫৬ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জনে। শনাক্তের হার ১৬.৬২ শতাংশ। বুধবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১২টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ ও ২৩ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬২ লাখ ৪২ হাজার ৭৮৬টি।
এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬৭৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৪২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬০ জনের মধ্যে দশোর্ধ্ব তিনজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব সাতজন, চল্লিশোর্ধ্ব ১০ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন ও ষাটোর্ধ্ব ২৩ জন রয়েছেন। বিভাগওয়ারী দেখা গেছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ১৭ জন, খুলনায় ১৪ জন, সিলেটে ৬ জন, রংপুরে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জনের মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার