বাংলাদেশ থেকে হজে অংশগ্রহণের এখনও নিশ্চয়তা নেই
০২ জুন ২০২১, ০৭:১৬ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে গেলো বছর সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হয়নি। এ বছর হজের আর দুই মাসের মতো বাকি। তবে এখনও হজ নিয়ে কোনও সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে অংশগ্রহণের বিষয়টি নিয়েও কোনও তথ্য জানায়নি দেশটি। হজ সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের প্রস্তুতি থাকলেও সৌদি সরকারের নির্দেশনা না পাওয়ায় বাংলাদেশ থেকে হজে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গেলো বছর সৌদি আরবে অবস্থানরত সীমিত সংখ্যক মানুষ হজে অংশ গ্রহণের সুযোগ পায়। সম্প্রতি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ ৬০ হাজার মানুষের অংশগ্রহণে হজ আয়োজনের জন্য দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ে সুপারিশ করে। সুপারিশে বলা হয়, ৬০ হাজারের মধ্যে ১৫ হাজার সৌদি নাগরিক ও বিভিন্ন দেশে থেকে ৪৫ হাজার বিদেশি মুসল্লি হজে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের অবশ্যই করোনার টিকার দুই ডোজ নেওয়া থাকতে হবে। টিকার প্রথম ডোজ ঈদুল ফিতরের আগে যারা নিয়েছেন তারা সুযোগ পাবেন। হজ যাত্রীদের বয়স ১৮-৬০ বছরে মধ্যে হতে হবে।
এছাড়া স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়ে কঠোর নির্দেশনা পালনের সুপারিশ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে হজ নিয়ে এখনও কোনও ঘোষণা দেয়নি সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রেসিডেন্ট শাহাদাত হোসেন তসলিম গণমাধ্যমকে জানান, সৌদি আরব থেকে এখনও কোনও নির্দেশনা আমরা পাইনি। তাদের নির্দেশনার ওপর নির্ভর করছে এবার কি হবে। ফলে এখনও নিশ্চয়তা নেই বাংলাদেশ থেকে হজে অংশগ্রহণের।
এদিকে সৌদি সরকারের ঘোষণা না থাকলেও প্রস্তুতি নিয়ে রেখেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশের নিবন্ধিত হজযাত্রীদের করোনার ভ্যাকসিন দিতে বলা হয়েছে মার্চ মাসেই। ১৫ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ নিয়ে একটি বৈঠক করে। বাংলাদেশে প্রায় ৬১ হাজার জন হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করেন। সৌদি আরব যেহেতু ভ্যাকসিন গ্রহনকারীদের হজে অংশ নিতে দেবে- এই ঘোষণার ভিত্তিতে প্রস্তুতির অংশ হিসেবে ২০২০ সালে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে হজের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশ ৪০ বছরের নিচে করোনার ভ্যাকসিন দেওয়ার সুযোগ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় ১৮ বছরের উপর ও ৪০ বছরের নিচে নিবন্ধিত হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়ার জন্য।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মু. আ. হামিদ জমাদ্দার গণমাধ্যমকে বলেন, আমরা সৌদি সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। তারা আদৌ সৌদির বাইরে হাজিদের অনুমতি দেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে আমাদের মোটামুটি প্রস্তুতি আছে। নিবন্ধিত হজ যাত্রীদের ভ্যাকসিন নিতে বলা হয়েছে। ফলে সৌদি কর্তৃপক্ষ কঠিন শর্ত আরোপ না করে অনুমতি দিলে, বাংলাদেশি হজযাত্রীরা যেতে পারবেন। তবে এখনও কোনও কিছু নিশ্চিত নয় বলে জানান তিনি। (সূত্র: বাংলা ট্রিবিউন)
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার