দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেলো ফাইজারের টিকা
২৭ মে ২০২১, ০৮:৪৯ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে জরুরি ব্যবহারের জন্য ৪ টি করোনা টিকা অনুমোদন দেয়া হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইজারের এই টিকা অনুমোদন প্রদানের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে গত ২৪ মে আবেদন করে জনস্বাস্থ্য-২ অধিশাখা। অধিদপ্তর ভ্যাকসিনটির ডাসিয়ার (ক্লিনিক্যাল ট্রায়াল পার্ট, সিএমসি পার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস) মূল্যায়ন করে কোভিড-১৯ চিকিৎসার জন্য পাবলিক হেলথ ইমারজেন্সির ক্ষেত্রে ওষুধ, ইনভেস্টিগেশনাল ড্রাগ, ভ্যাক্সিন এবং মেডিকেল ডিভাইস মূল্যায়নের নিমিত্তে গঠিত কমিটির মতামতের জন্য ২৫ মে উপস্থাপন করে। উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর আজ (বৃহস্পতিবার) এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন প্রদান করেছে।
এতে আরও বলা হয়, ভ্যাকসিনটি ইউএসএফডিএ গত বছরের ১১ ডিসেম্বর, ইউকেএমএইচআরএ গত বছরের ২ ডিসেম্বর এবং ইএমএ গত বছরের ২১ ডিসেম্বর জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। এছাড়াও টিকাটি গত বছরের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহার তালিকায় স্থান পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী কোভ্যাক্স গ্রুপ থেকে ফাইজারের টিকা দেশে আসছে। কোভ্যাক্স থেকে প্রথম ধাপে বিনামূল্যে দেশের ১১ শতাংশ মানুষের জন্য টিকা আসার কথা রয়েছে। পরে সরকার চাইলে ওই গ্রুপ থেকে কিনে আরো টিকা আনতে পারবে।
কোভ্যাক্স থেকে প্রথম চালান হিসেবে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা এবং এর সাথে আনুষঙ্গিক উপকরণ আগামী সপ্তাহে দেশে পৌঁছবে। তবে এই টিকা কিভাবে দেয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
অক্সফোর্ডের টিকা দেয়া শুরু হয় গত ২৭ জানুয়ারি। আর গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে চীনের টিকা দেয়া।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার