ইসলামপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
২০ মে ২০২১, ০৮:৩২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বজ্রপাতে জামালপুরের ইসলামপুর উপজেলায় বৃহস্পতিবার (২০ মে) ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। বেলা ৩ টার পর ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- এনামুল হক, কালা শেখ, মোঃ শাহজাহান, মোঃ বিল্লাল, মোঃ মহিজল ও জাবেদ মিয়া। ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মাজেদুর রহমান জানান, বৃষ্টির সময় পাথর্শী ইউনিয়নের হলহলিয়া ব্রিজের নিচে ৬ জন আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তিন ধানকাটা শ্রমিক এনামুল, কালা শেখ ও শাহজাহানের মৃত্যু হয়। তাদের বাড়ি পশ্চিম গামারিয়া জারুলতলায়। একই সঙ্গে মোঃ তিশু, মোঃ হামিদ ও রাজা মিয়া আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাপধরী ইউনিয়নে বৃষ্টির মধ্যে বাদাম তোলার সময় মোঃ বিল্লাল বজ্রপাতে মারা যান। এ সময় তার সঙ্গে থাকা ইনসাফ আলী আহত হন।
পলবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামে বৃষ্টি শুরু হলে মাঠে শুকাতে দেয়া খড় আনতে যান মোঃ মহিজল ও তার স্ত্রী দেলোয়ারা বেগম। বজ্রপাতে প্রাণ হারান মহিজল। আহত দেলোয়ারা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই ইউনিয়নের বাতিকামারী গ্রামের জাবেদ আলী বাড়ির উঠানে শুকাতে দেয়া খড় তোলার সময় বজ্রপাতে মারা যান।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার