দেশেই করোনা টিকা তৈরি করার চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী
১৫ মে ২০২১, ০৯:১৪ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমেরিকা, ইউরোপ, ভারতসহ উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেকটা ভালো আছে। আমেরিকা ও ভারত থেকে টিকা আনার জোর চেষ্টা চলছে। এছাড়া বাংলাদেশেই করোনার টিকা তৈরি করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
শনিবার (১৫ মে) সন্ধ্যায় মানিকগঞ্জের গড়পাড়ায় মন্ত্রীর বাগানবাড়িতে স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী এ এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশেই করোনার টিকা তৈরি করার চেষ্টা চলছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, ঈদ উপলক্ষে মানুষ যেভাবে সারাদেশে ছড়িয়ে পড়েছিল, তাতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করেছিলাম। কিন্তু সেবা প্রতিষ্ঠানগুলোর আন্তরিক চেষ্টা ও জনগণের মাস্ক পরার প্রবণতা বেড়েছে বলে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে।
এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, জেলা ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার