করোনায় একদিনে প্রাণ গেল আরও ৬৯ জনের, শনাক্ত ৬০২৮
১৩ এপ্রিল ২০২১, ০৬:০৮ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ৪০২ তম দিনে (সর্বশেষ ২৪ ঘণ্টায়) রাজধানীসহ সারাদেশে আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ২৬ জন নারী। হাসপাতালে ৬৩ জন ও বাসায় পাঁচজন মারা যান। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮৯১ জন।
একই সময়ে দেশের সরকারি ও বেসরকারি ২৫৫টি ল্যাবরেটরিতে ৩৩ হাজার ৬১৮টি নমুনা সংগ্রহ ও ৩২ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন ৬ হাজার ২৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫।
মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৮৫৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮৫ হাজার ৯৬৬। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৯ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ২০ জন এবং ষাটোর্ধ্ব ৩৯ জন রয়েছেন।
৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪১ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় তিনজন, বরিশালে তিনজন, সিলেটে দুইজন, রংপুরে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার