রূপগঞ্জে বন্ধ করা বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন
০২ এপ্রিল ২০২১, ০৪:১৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম
রূপগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাসের গাজীপুর ডিপোর ম্যানেজার (অপারেশন) জিয়াউর রহমানকে দাবিকৃত ঘুষের টাকা না দেওয়ায় শুক্রবার সকাল থেকে নারায়ণগপঞ্জের রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া-কুড়িল বিশ্বরোড সড়কের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে বাস চলাচলের দাবিতে শুক্রবার (২ এপ্রিল) যাত্রী, ছাত্রছাত্রী, এলাকাবাসী ও ইজারাদারের লোকজন ভুলতা গাউসিয়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। সেই সাথে দুর্নীতিবাজ ডিপো ম্যানেজারের অপসারণ দাবি করেন বিক্ষোভকারীরা।
গাউছিয়া টু কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি ননএসি (আর্টিকুলার) বাস সার্ভিসের ইজারাদার হারুন মিয়া অভিযোগ করে জানান, ২০২০ সালের ২৪ আগস্ট থেকে গাউছিয়া টু কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি ননএসি (আর্টিকুলার) বাস সার্ভিসের দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর থেকেই সরকারী রাজস্ব নিয়মিত পরিশোধ করে সুনামের সঙ্গে বাস সার্ভিস পরিচালনা করে আসছেন। গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) জিয়াউর রহমান প্রতিদিন ১০ হাজারা টাকা করে ঘুষ দাবি করে আসছেন ইজারাদার হারুন মিয়ার কাছে। ইতোমধ্যে চাপের মুখে ইজারাদাররা ৫ হাজার টাকা করে দিয়েছেনও। আর দশ হাজার টাকা করে ঘুষের টাকা দিতে রাজি না হওয়ায় বেশ কয়েক দিন ধরেই জিয়াউর রহমান গাউছিয়া টু কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি ননএসি (আর্টিকুলার) বাস সার্ভিস বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে আসছেন।
এ ঘটনায় ইজারাদার বাদী হয়ে ওই ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ম্যানেজার জিয়াউর রহমানের নির্দেশে শুক্রবার (২ এপ্রিল) ভোর থেকেই বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে বাস সার্ভিস চালুর দাবিতে যাত্রীসাধারণ ও ইজারাদারের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেন। সেই সাথে দুর্ণীতিবাজ ডিপো ম্যানেজারের অপসারণ দাবি করা হয়।
যাত্রীদের অভিযোগ রাজধানী ঢাকায় প্রবেশের সহজ পথ হিসেবে গাউছিয়া টু কুড়িল বিশ্বরোড সড়কটি ব্যবহার করে থাকেন যাত্রীসাধারণ। আর এ সড়কে একমাত্র বিআরটিসি ননএসি (আর্টিকুলার) বাস সার্ভিস চালু থাকায় যাত্রীরা অতি সহজে গন্তব্যস্থানে পৌছাতে পারেন। এখন বিআরটিসি বাস সার্ভিস বন্ধ থাকার কারণে তারা সময় মতো গন্তব্যস্থানে পৌছাতে পারেননি। ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।
এ বিষয়ে অভিযুক্ত গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) জিয়াউর রহমান বলেন, ঘুষের টাকা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এক পর্যায়ে তিনি বলেন, দশ মিনিটের মধ্যে বাস পুনরায় চালু করে দেয়া হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার