ট্রাকে তল্লাশী চালিয়ে কোটি টাকার হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১
০৯ মার্চ ২০২১, ০৮:১৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ট্রাক থেকে পৌনে দুই কেজি হেরোইন উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৯ মার্চ) উপজেলার ভুলতা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পূর্বমেডিকেল পাড়ার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ জিয়ারুল (৩৬) ও যোদগোশাইদাস এলাকার তরিকুল ইসলামের ছেলে জনি আহম্মেদ (২০)।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে পণ্য পরিবহনের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন পাচারের কাজ করত। এর ধারাবাহিকতায় ৭ মার্চ ভোরে তারা মেলামাইন সামগ্রী ভরতি ট্রাকে হেরোইন নিয়ে রাজশাহী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল রূপগঞ্জ উপজেলার আমলাব এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর ৪টায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং এক কেজি ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। হেরোইন পরিবহনের দায়ে একটি ট্রাক ও বস্তায় ভরতি ১৩ টন মেলামাইন সামগ্রী জব্দ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। উদ্ধার হেরোইনের বাজার মূল্য আনুমানিক এক কোটি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার