৭ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৭ পিএম | আপডেট: ৩০ মে ২০২৬, ০৪:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লবণভর্তি ট্রাক তল্লাশী করে ৭ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০ টার দিকে সোনারগাঁও থানাধীন আষাঢ়িয়ারচর এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে কক্সবাজার থেকে পাবনাগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আমির হামজা ওরফে মেহেদী হাসান (২৪), মোঃ হৃদয় শেখ (২৬) এবং তুহিন হোসেন (২৪)। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় ইয়াবা কক্সবাজার থেকে এনে ঢাকা, নারায়ণগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছেন। মূলত ট্রাক চালানোর ছদ্মবেশে তারা এটি করতেন। এ পেশার আড়ালে তারা মাদক ব্যবসা করতেন।
এদিকে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার