বঙ্গবন্ধুর ওপর রচিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
০১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জনক আমার নেতা আমার’ এবং ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম বইটি বঙ্গবন্ধু ও তার পরিবার এবং সমসাময়িক ঘটনাবলীর ওপর শেখ হাসিনার লেখাগুলোর সংকলন এবং দ্বিতীয়টি ১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা প্রদত্ত সাক্ষাৎকার ও আলাপচারিতা।
জাতির পিতার বড় মেয়ে শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জনক আমার নেতা আমার’ বইটির ভূমিকায় লিখেছেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জনক আমার নেতা আমার’ বই প্রতিটি পাঠকের জন্যই এক অনন্য উপহার।
তিনি বলেন, এই বইয়ে পাঠক বঙ্গবন্ধুর জীবন কথা ও সংগ্রাম গাঁথার সমান্তরালে খুঁজে পাবেন গোটা বাঙালি জাতির উন্মেষকথা ও বিজয় গাঁথা কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। পাশাপাশি ১৫ আগস্ট ১৯৭৫-এর কালো অধ্যায়, হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বাঙালির কলঙ্কমোচন ও শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পও খুঁজে পাওয়া যাবে।
‘জয় বাংলা’ শীর্ষক বইটি সম্পর্কে শেখ হাসিনা ভূমিকায় লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান তার দেয়া সাক্ষাৎকার ও আলাপচারিতা। ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’ গ্রন্থভুক্ত দেশি-বিদেশি লেখক, সাংবাদিক ও সাহিত্যিকদের সঙ্গে এই আলাপচারিতা ও সাক্ষাৎকার পড়তে পড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচিত্র-বর্ণিল-ব্যতিক্রম ও বর্ণাঢ্য জীবনের বহু অজানা অধ্যায় উন্মোচিত হবে। পাশাপাশি, তার মহৎ, মানবিক, দক্ষ-দূরদর্শী রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক সত্তা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন পুরোপুরি বুঝতে হলে তার এই ঐতিহাসিক গ্রন্থটি পড়তেই হবে। বইটির গ্রন্থনা সম্পাদনা করেছেন নুরুল ইসলাম নাহিদ এবং কবি ও লেখক পিয়াস মজিদ।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল