১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত
৩১ জানুয়ারি ২০২১, ০৮:২৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
১০০ (একশত) টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০২তম ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) খান মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে এ ড্র অনুষ্ঠিত হয়।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয়। ড্র-তে সব সিরিজের ০৫৮৬৩০০ নম্বর প্রথম ও ০৯৩২৮৮৭ নম্বর দ্বিতীয় পুরস্কার পেয়েছে।
বিজয়ী হিসেবে প্রথম পুরস্কারে প্রত্যেকে ছয় লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী তিন লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। বন্ডের প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে অন্য পুরস্কারগুলোও দেয়া হয়।
এবারের ড্রয়ে তৃতীয় পুরস্কার এক লাখ টাকা বিজয়ী নম্বর দুটি হলো যথাক্রমে- ০৫৫৩৩৫৯ এবং ০৫৭৫৬৫৯। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো- ০১৪৬৩৩৭ ও ০৯৫২৬০৭। পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন।
এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত প্রাইজবন্ডসমূহ থেকে ৬৩টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট এক হাজার দুই হাজার ৮৯৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছয় লাখ টাকা প্রতি সিরিজের একজন করে পাবেন মোট ৬৩ জন, তিন লাখ ২৫ হাজার টাকা পাবেন ৬৩ জন, এক লাখ টাকা করে পাবেন ১২৬ জন, ৫০ হাজার টাকা করে পাবেন ১২৬ জন ও ১০ হাজার টাকা করে পাবেন দুই হাজার ৫২০ জন।
১০ হাজার টাকা বিজয়ী ৪০টি পুরস্কারের সব সিরিজের নম্বরগুলো হলো- ০০০৪৪৩৩, ০১৯২০৫২, ০৪৬৫৭০৭, ০৬৮৩৭০১, ০৮৩৪৮১৫, ০০৪৬৯৪০, ০২১৭৭৭০, ০৪৮৫৯৯৩, ০৬৯২৯২২, ০৮৩৭২০১, ০০৮৬৪৭৬, ০২৪১৮১৫, ০৫৪৫০১৮, ০৭৩০৬৮৯, ০৮৫৮৭৩৮, ০০৯৭৮৫০, ০৩০২০৬৯, ০৫৫৪২৬৬, ০৭৭১৪৯৬, ০৮৮৬৬০৪, ০১১৫৪৮৯, ০৩৬৭০৮০, ০৫৬২৬১৩, ০৭৭৩৮০৮, ০৯০০৬৫০, ০১৫১০১২, ০৩৯২৯৩৫, ০৫৭৯৫৭৫, ০৭৭৪০৫৪, ০৯১১৬২৮, ০১৫৯২৪৩, ০৪০৪৪৪৬, ০৬০৯৭০২, ০৮২১৬৮১, ০৯৬১৪৩৮, ০১৯০১৪৯, ০৪২৭০২৮, ০৬২৭০৫২, ০৮৩৪৪৩০ ও ০৯৭০৯৬০।
প্রতি তিন মাস পর পর ওই মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়।
বিভাগ : বাংলাদেশ
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার