কন্যাশিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে স্পিকারের আহ্বান
২০ অক্টোবর ২০২০, ০৭:২৫ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। সচেতন কিশোরী, সচেতন অভিভাবক, সচেতন সমাজ, সচেতন শিক্ষক-শিক্ষিকা সবার সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যারত্নদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব। কেননা, একজন সুস্থ মা-ই পারেন একটি সুস্থ জাতি উপহার দিতে। আর, আজকের সুস্থ কন্যাশিশুই ভবিষ্যতের সুস্থ মা। এক্ষেত্রে, পঞ্চগড় জেলা প্রশাসনের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ মডেলটি কন্যারত্নদের উন্নয়ন নিশ্চিত করবে বলে উল্লেখ করেন স্পিকার।
মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার পঞ্চগড় জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ হিসেবে ‘আমাদের অ্যাম্বাসেডর, আমাদের কন্যারত্ন’ মডেল আয়োজিত ‘প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন সচেতনতা ক্যাম্পেইন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার বলেন, বিশ্বায়নের এ যুগে শিক্ষার্থীদের জন্য ছাত্রজীবনই শিক্ষাগ্রহণের সর্বশ্রেষ্ঠ সময়। নিজেদের গড়ে তোলার মাধ্যমে সুযোগকে কাজে লাগাতে হবে মেয়েদের। বর্তমানে শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সম্ভাবনার দুয়ার খোলা। কন্যাশিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, অনুকূল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল হক প্রধান, ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রি-প্রেজেন্টেটিভ ড. আশা টর্কেলসন, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাট। অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবীর ও মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা উষা। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা যুক্ত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার