চাল চুরির অপবাদ দেয়ায় ইউপি সদস্যের আত্মহত্যা!
২৫ এপ্রিল ২০২০, ০৪:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ এএম
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর হোসেন মাতুব্বরের (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন মাতুব্বর উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য এবং কান্দি গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ইউপি সদস্য জাহাঙ্গীর মাতুব্বরকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে এলাকার প্রতিপক্ষরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিল। ফেসবুকের মাধ্যমেও অপপ্রচার চালানো হয়। এমনকি বিভিন্ন অনলাইনসহ কিছু পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করানো হয়।
এসব কারণে তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েন। আত্মসম্মানকে তিনি খুবই বড় করে দেখতেন। তাই মিথ্যা অপবাদ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিপক্ষরা তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়েও রাখতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। জাহাঙ্গীর মাতুব্বরের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম কাইচাইল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার পুরাতন বাড়ি কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দি গ্রামে। উত্তরকান্দি গ্রামে তিনি নতুন বাড়ি তৈরি করেছেন। তার নতুন বাড়ির পাশের আমগাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তবে এটা আত্মহত্যা না হত্যা এখনই বলা যাচ্ছে না। কারণ এলাকায় প্রতিপক্ষদের সঙ্গে বেশ কিছুদিন ধরে তার বিরোধ চলছিল। করোনা পরিস্থিতিতে সম্প্রতি তাকে চাল চোরসহ বিভিন্ন অপবাদ দিয়েছে প্রতিপক্ষরা। এসব বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা চলছিল।
এ ব্যাপারে নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জাহাঙ্গীর মাতুব্বরের ভাই লাভলু মাতুব্বর বাদী হয়ে নগরকান্দা থানায় একটি ইউডি মামলা করেছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা