জেলা পর্যায়ে প্রাথমিকের শ্রেষ্ঠ গুণী শিক্ষক ২০২৬ নির্বাচিত হলেন সোনিয়া সরকার

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম


জেলা পর্যায়ে প্রাথমিকের শ্রেষ্ঠ গুণী শিক্ষক ২০২৬ নির্বাচিত হলেন সোনিয়া সরকার

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার মহানগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া সরকার নিপা। গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে সোনিয়া সরকার নিপা কে জেলার শ্রেষ্ঠ গুণী শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত করেন।

এর আগে তিনি আদর্শ সদর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ গুণী  শিক্ষক নির্বাচিত হন। আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গত ২০ সেপ্টেম্বর তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে মনোনীত করেন।

সোনিয়া সরকার নিপা মুরাদনগর উপজেলার আমপাল গ্রামের দেলোয়ার হোসেন এর কন্যা। ২০১৩ সালে মুরাদনগর উপজেলার আমপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। ২০১৯ সালে স্বামীর ঠিকানা অনুযায়ী কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি একাধারে গুণী শিক্ষক, জেলা ওয়ারেন্ট গাইডার, বিভাগীয় পর্যায়ে হলদে পাখি গার্লস গাইড প্রশিক্ষক।

শ্রেষ্ঠ গুণী  শিক্ষক হওয়ায় সোনিয়া সরকার নিপা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে  বলেন, শ্রেষ্ঠ শিক্ষক হতে পেরে মহান রবের দরবারে শোকর আদায় করছি। যে কোন কাজেরই স্বীকৃতি ও সম্মাননা কাজের গতিকে আরো বহুগুণে বাড়িয়ে দেয়। আমি আরও বেশি পেশাদারিত্বের সাথে শিক্ষকতাকে উপভোগ করতে চাই। শ্রেষ্ঠ  শিক্ষক হতে পেরে সত্যিই আজ খুবই সম্মানিত ও গর্বিত অনুভব করছি। আমার এ প্রতিযোগিতা বিভাগীয় পর্যায় পর্যন্ত। তাই আমার লক্ষ্য এখন কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করা। জেলার একজন প্রতিযোগী হিসেবে জেলাকে সম্মান সূচক কিছু যেন এনে দিতে পারি, এজন্য সকলের দোয়া কামনা করছি। আমার প্রিয় কর্মস্থল অর্থাৎ বিদ্যালয় আর প্রিয় শিক্ষার্থীরাই আমাকে জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে পরিচিত করেছে। এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট চির কৃতজ্ঞ।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও