প্রতিটি কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য: রাষ্ট্রপতি
০৫ অক্টোবর ২০২০, ০৯:১১ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে সোমবার ( ৫ অক্টোবর) এক বাণীতে তিনি একথা বলেন।
‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২০’ উপলক্ষ্যে দেশের সকল কন্যাশিশুর প্রতি রাষ্ট্রপতি আন্তরিক স্নেহ ও ভালোবাসা জানান। এবছর জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’- অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি উল্লেখ করে তিনি বলেন, আজকের কন্যাশিশু আগামী দিনের নারী। তাই প্রতিটি কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। বর্তমান সরকার কন্যাশিশুদের উন্নয়নে অত্যন্ত আন্তরিক।
রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুদের কল্যাণে বিশেষ করে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনা বেতনে অধ্যয়নসহ শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। ফলে মেয়েদের শিক্ষার হার বেড়েছে, বাল্যবিয়ে ও যৌতুকের হার কমে এসেছে। লেখাপড়ার পাশাপাশি মেয়েরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে ঈর্ষণীয় সফলতা প্রদর্শন করছে। বাংলাদেশের এসব পদক্ষেপ বহির্বিশ্বেও প্রশংসিত হচ্ছে।
তিনি বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার ইতিবাচক ভূমিকার কারণে দেশের নারী ও মেয়েরা আজ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে। নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং প্রতিরোধসহ সামাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যাশিশুদের সুরক্ষিত রাখতে হবে। জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপনের মাধ্যমে এ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি হবে।
রাষ্ট্রপতি কন্যাশিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি-প্রতিষ্ঠান সর্বোপরি সমাজ ও পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ