দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চাই। সীমিত সম্পদকে যথাযথ কাজে লাগিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে মন্ত্রণালয়/বিভাগসমূহের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্ত হন।
প্রতিটি মন্ত্রণালয়ে শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব পরিকল্পনা করে তা বাস্তবায়নের নির্দেশও দেন শেখ হাসিনা। এসময় দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শুদ্ধাচারের জন্য পুরস্কারপ্রাপ্তদেরও অভিনন্দন জানান শেখ হাসিনা। এছাড়া দেশের উন্নয়নের সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সীমিত সম্পদকে যথাযথ কাজে লাগিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন নিশ্চিত করতে হবে। কোভিড মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের ঝুঁকি নিয়ে কাজ করার প্রশংসা করেন দেশের সরকার প্রধান। দুর্যোগ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে বলেও জানান সরকার প্রধান।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা