করোনায় একমাত্র আওয়ামীলীগকে পাশে পেয়েছে জনগণ: প্রধানমন্ত্রী
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের দুর্যোগের সময় একমাত্র আওয়ামী লীগ সকল শ্রেণি ও পেশার মানুষের পাশে দাঁড়িয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এমন মন্তব্য করেন তিনি। প্রায় ৮ মাস পর দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম আজ বৈঠকে বসেছে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে আওয়ামী লীগ। অন্য দলগুলো জনগণের পাশে না দাঁড়িয়ে শুধু লিপ সার্ভিস দিয়েছে। তিনি আরও বলেন, সামনে যতই সংকট আসুক, আওয়ামী লীগ সরকার শক্তহাতে তা মোকাবিলা করবে।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়াই আওয়ামীলীগের লক্ষ্য। এজন্য এখন থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে।
তিনি বলেন, সরকারের বিশেষ প্রণোদনায় করোনায় রেমিটেন্সের পরিমাণ বেড়েছে। দেশের অর্থনীতি এখন ভালো অবস্থানে আছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা