দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩ অক্টোবর পর্যন্ত
২৭ আগস্ট ২০২০, ০৮:২৬ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে উদ্ভূত পরিস্থিতিতে কওমি মাদরাসা বাদে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি বাড়ানো হয়েছে। এ দফায় আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগের দফায় ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছিল।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। তবে সম্প্রতি কওমি মাদরাসাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস ও পরীক্ষা নেয়ার অনুমোদন দিয়েছে সরকার।
বন্ধ থাকা দিনগুলোতে জাতীয় সংসদ টিভিতে প্রতিদিন প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি রেডিও ক্লাস সম্প্রচার শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বাসায় বসে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষকদের কাছ থেকে পাঠ্যবইয়ের যেকোন বিষয়ে পরামর্শ নিতে পারবে শিক্ষার্থীরা।
অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে চলতি বছর সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা না নেয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ বছর কেন্দ্রীয়ভাবে সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা নেয়া না হলেও শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়নের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হবে। তবে স্কুল খোলা সম্ভব হলে পঞ্চম শ্রেণি ছাড়া অন্যান্য ক্লাসের পরীক্ষাগুলো নেয়া হবে বলে তিনি জানান।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ