স্বাস্থ্য অধিদফতরের কালো তালিকায় ১৪ ঠিকাদারি প্রতিষ্ঠান
০৯ জুলাই ২০২০, ১১:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি করে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটা, সরকারি অর্থের অপব্যবহার, অস্বচ্ছতার অভিযোগে ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। আর এই নির্দেশ দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে অধিদফতর জানায়, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তদন্তে এই ১৪ প্রতিষ্ঠানের নাম উঠে আসায় এই ১৪ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের মালিকদের কালো তালিকাভুক্ত করার প্রয়োজন মর্মে অভিমত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কালো তালিকাভুক্ত ১৪ প্রতিষ্ঠান এবং তাদের মালিকদের সঙ্গে কোনও প্রকার দাফতরিক ক্রয় সংক্রান্ত কাজে সম্পৃক্ত না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। এর আগে, গত ৯ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশনের সুপারিশের ভিত্তিতে এসব ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের মালিকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয় স্বাস্থ্য অধিদফতরকে।
১৪টি প্রতিষ্ঠানের তালিকার প্রথমেই রয়েছে স্বাস্থ্য অধিদফতরের হিসাবরক্ষক মো. আবজাল হোসেনের স্ত্রী রুবিনা খানমের ট্রেড ইন্টারন্যাশনাল এবং রূপা ফ্যাশনের নাম। এছাড়াও তালিকায় রয়েছে মেসার্স অনিক ট্রেডার্সের মালিক আব্দুল্লাহ আল মামুন, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের মালিক মুন্সী ফররুখ হোসাইন, মেসার্স ম্যানিলা মেডিসিন অ্যান্ড মেসার্স এস কে ট্রেডার্সের মনজুর আহমেদ, এমএইচ ফার্মার মোসাদ্দেক হোসেন, মেসার্স অভি ড্রাগসের মো. জয়নাল আবেদীন, মেসার্স আলবিরা ফার্মেসির মো. আলমগীর হোসেন, এস এম ট্রেডার্সের মো. মিন্টু, মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের মো. আব্দুস সাত্তার সরকার ও মো. আহসান হাবিব, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মো. জাহের উদ্দিন সরকার, ইউনিভার্সেল ট্রেড করপোরেশনের মো. আসাদুর রহমান, এএসএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফতাব আহমেদ এবং ব্লেয়ার এভিয়েশনের মো. মোকছেদুল ইসলাম।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা