করোনাভাইরাস: লাখ ছাড়ালো আক্রান্তের সংখ্যা, মৃত্যু ১৩৪৩
১৮ জুন ২০২০, ০৪:৩৯ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ১০৩ তম দিনে দেশে শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৮০৩ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪৯টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৫৯টি। মোট নমুনা পরীক্ষা হলো ৫ লাখ ৬৭ হাজার ৫০৩টি।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। দেশে বর্তমানে ৫৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।
বুলেটিনে জানানো হয়, নতুন করে মৃত্যু হওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। বয়স বিবেচনায় ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন রয়েছেন। স্থান বিবেচনায়, ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে দুই জন এবং বরিশাল, ময়মনসিংহ ও রংপুরের একজন করে রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৪ জন এবং বাড়িতে মারা গেছেন ১৪ জন।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৬৭৪ জন আর ছাড় পেয়েছেন ৪০০ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ১৭ হাজার ৮৭১ জন এবং ছাড় পেয়েছেন ছয় হাজার ৮৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ২৬ জন। দুই হাজার ৮২১ জন নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৬২ হাজার ৭০৬ জন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ