করোনাভাইরাস: দেশে আরও ৪৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮৫৬
১৩ জুন ২০২০, ০৫:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৮৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৮৪ হাজার ৩৭৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ। শনিবার (১৩ জুন) কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩৫টি। আর আগে সংগ্রহ করা নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি। এখন পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭.১৭ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭ হাজার ৮২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২.১৩ শতাংশ।
স্বাস্থ্য বুলেটিনে আরো জানানো হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৬ জন, ২১-৩০ বছরের একজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনায় একজন, রংপুর বিভাগে একজন এবং বরিশাল বিভাগে ৪ জন। হাসপাতালে মারা গেছেন ২৭ জন এবং বাসায় মারা গেছেন ১৪ জন। আর হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন ৩ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৪৯৬ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৩৪০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৬৮ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৫ হাজার ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৪১৪ জনকে। এখন পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ৬৪৪ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন এক হাজার ৪৮০ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৮৫৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬০ হাজার ৭৮৫ জন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা