করোনাভাইরাস: দেশে সর্বোচ্চ মৃত্যুর দিনে সর্বাধিক শনাক্ত
১২ জুন ২০২০, ০৪:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৫ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটি একদিনে সর্বাধিক শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৮১ হাজার ৫২৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭ হাজার ২৪৯ জন। শুক্রবার (১২ জুন) কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন তিনটি বেসরকারি ল্যাবরেটরিসহ মোট ৫৯টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৫০টি, পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৯০টি । এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৩৪ শতাংশ।
স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া ৪৬ জনের মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ৯ জন। বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন এবং ১০০ বছেরের ঊর্ধ্বে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে মারা গেছেন ১৪ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে দুই জন, সিলেট বিভাগে তিন জন, বরিশাল বিভাগে তিন জন, রংপুর বিভাগে পাঁচ জন, খুলনা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুই জন মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা