করোনাভাইরাস: দেশে ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ১৯, আক্রান্ত ১১৬২
১৩ মে ২০২০, ০৫:৪২ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৯ জন। করোনায় একদিনে শনাক্ত ও মৃত্যুর এটিই সর্বাধিক সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে। বুধবার (১৩ মে) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় সুস্থ ২১৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল ৭ হাজার ৮৬২টি, পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টির।
মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে ঢাকা শহরে ১৩ জন, নারায়ণগঞ্জে একজন, মুন্সীগঞ্জে একজন, খুলনা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একটি মেয়েশিশু আছে, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন রয়েছেন।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন তিন হাজার ৪৩৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬ জন, এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৩৩২ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৫৫৮ জনকে। এখন পর্যন্ত মোট দুই লাখ ২৭ হাজার ৬৪২ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন দুই হাজার ৬৬২ জন এবং এখন পর্যন্ত মোট ছাড় পেয়েছেন এক লাখ ৮২ হাজার ৩৬১ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪৫ হাজার ২২১ জন।’
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ