৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব স্কুল-কলেজ
০৭ মে ২০২০, ১২:০৫ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত চলমান পরিস্থিতির কারণে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ানো হয়েছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ নতুন করে আগামী ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, রমজান ও ঈদুল ফিতরের ছুটিসহ আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটির সময়ে শিক্ষার্থীরা নিজেদের ও অন্যদের সুরক্ষার জন্য নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নিয়মতিভাবে সংসদ টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠানের শ্রেণি পাঠ গ্রহণ করবে। কলেজ পর্যায়ে অধ্যক্ষরা নিজস্ব ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবেন।
এদিকে, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন- করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে পরিস্থিতি উন্নতি হলে এ ছুটি কমিয়ে আনা হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
গত ১৮ মার্চ থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ছুটি ২৪ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত। সবমিলিয়ে বলা চলে ঈদের আগে খোলা হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ