অবসরের পরও রেশন পাবেন পুলিশ সদস্যরা
৩০ জানুয়ারি ২০২০, ০৭:৫৭ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক :
অবসরের পরও পুলিশ সদস্যরা রেশন পাবেন। পরিবারের মোট দুজন সদস্যকে সরকার কর্তৃক ভর্তুকিতে এসব রেশন দেয়া হবে। সম্প্রতি এ-সংক্রান্ত প্রস্তাবে সম্মতি প্রদান করেছে অর্থ বিভাগ। অর্থ বিভাগের যুগ্মসচিব আশরাফ উদ্দীন আহম্মদ খান স্বাক্ষরিত সম্মতিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
সম্মতিপত্রে বলা হয়, বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত পরিবারের মোট দুজন সদস্যকে সরকার কর্তৃক ভর্তুকিতে নিম্নবর্ণিত হারে ও শর্তে রেশন প্রদানে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশের দুই সদস্যবিশিষ্ট পরিবার মাসে ২০ কেজি চাল পাবে। একই সঙ্গে, প্রতিমাসে আটা ২০ কেজি, ভোজ্যতেল সাড়ে ৪ কেজি এবং ডাল ২ কেজি রেশন হিসেবে পাবে। তবে পরিবারের সদস্য সংখ্যা একজন হলে এর অর্ধেক হারে রেশন সুবিধা পাবেন।
তবে এজন্য বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। এগুলো হচ্ছে-যে সকল পুলিশ সদস্য চলতি বছরের ১ জানুয়ারি বা পরবর্তী সময়ে অবসরে গিয়েছেন বা যাবেন তারা এ সুবিধা পাবেন। সন্তানদের ক্ষেত্রে এ সুবিধা ২১ বছর পর্যন্ত প্রযোজ্য হবে। অবিবাহিত কন্যা, প্রতিবন্ধী, স্ত্রী ও বিকলঙ্গ সন্তান আজীবন এ সুবিধা পাবেন।
পরিবারের সদস্য যা-ই হোক না কেন, শুধুমাত্র দুজন সদস্য এই সুবিধা পাবেন। স্বামী-স্ত্রী উভয়ই পুলিশ বাহিনীর সদস্য হলে অথবা ভিন্ন ভিন্ন রেশন সুবিধা সম্বলিত দফতর/সংস্থায় কর্মরত হলে তাদের যেকোনো একজন যতদিন কর্মরত থেকে পারিবারিক রেশন সুবিধা ভোগ করবেন ততদিন পর্যন্ত তাদের কেহ বা পরিবারের কোনো সদস্য অবসরকালীন রেশন সুবিধা পাবেন না।
এ বাবদ প্রয়োজনীয় ব্যয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খাদ্য ভর্তুকি খাত থেকে মিটাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ আদেশ জারি করতে হবে। আদেশ জারির তারিখ থেকে এটি কার্যকর হবে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ