এসএমই নীতিমালা ২০১৯: ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ গ্রহণে প্রয়োজন হবে না মর্টগেজ
০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
এসএমই নীতিমালা ২০১৯ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মাইক্রো, কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ঋণ সহযোগিতা দিতে নতুন এ নীতিমালা করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এর আগে সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই নীতিমালায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ গ্রহণে মর্টগেজ প্রয়োজন হবে না। এতে ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজতর হবে এবং স্বল্প সুদে ঋণ পাবেন ব্যবসয়ীরা।
শফিউল আলম বলেন, তবে মর্গেজ ফ্রি ঋণ পেতে এই নীতিমালার আওতায় সরকার এসএমই গ্যারান্টি ফান্ড চালু করবে। এটা চালু হলে এই চার স্তরের ব্যবসায়ীদের মর্টগেজ এর প্রয়োজন হবে না। এটা আরও বেশি সহজিকরণ করা হবে। সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রদানের নির্দেশনা দেওয়া হবে।
সচিব জানান, নীতিমালাটির কৌশলগত লক্ষ্যের অন্যতম হচ্ছে - নতুন ব্যবসায় প্রতিষ্ঠান করার ক্ষেত্রে সহায়তা করা, অনলাইন ব্যবসায় পদ্ধতি চালুর মাধ্যমে নতুন ব্যবসায় চালুর প্রক্রিয়াকে সহজ করা, ই-কমার্স, অনলাইন সাপোর্ট, আউটসোর্সিং ও আইটিবি থেকে আবেদনের মাধ্যমে এসএমইদের সহায়তা দেয়া।
এসএমই নীতিমালা ২০১৯ এর আওতায় নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাদেরকে ঋণ প্রদান, তহবিল গঠন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, নারীদের উদ্বৃক্তকরণ এবং ব্যবসায় কার্যক্রমে বাজার সংযোগের সুযোগ বৃদ্ধি করা হবে।
শফিউল আলম আরও বলেন, এর আগে এ সংক্রান্ত কোনো নীতিমালা ছিল না। জাতীয় শিল্পনীতির আলোকে এটা কর হয়েছে। দেশের প্রায় ৭৮ লাখ মাইক্রো, কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। অার এই ব্যবসায়ীদের জিডিপিতে অবদান হচ্ছে প্রায় ২৫ শতাংশ।
তিনি আরো বলেন, ‘নতুন এ নীতিমালা করা হয়েছে ৬টি বিষয়কে গুরুত্ব দিয়ে। এর মধ্যে রয়েছে- যারা এসএমই’র আওতায় আসবে তাদের অর্থ প্রাপ্তির সুযোগ সামনে রাখা, প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ, বাজারে প্রবেশের সুযোগ, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ, ব্যবসায় সুবিধা, সেবার অগ্রাধিকার এবং তথ্যের অধিকার নিশ্চিতকরণ।’
সচিব জানান, এই নীতিমালার ফলে আরও দুটি ব্যবসায় যোগ করা হয়েছে যেমন, অতিক্ষুদ্র শিল্প এবং কুঠির শিল্প। নীতিমালায় কিছু নতুন বিষয় যোগ করা হয়েছে। বাস্তবায়ন কৌশলের মধ্যে ধারা ৪ এর ২তে কৌশলগত অর্থায়ন সুবিধা প্রাপ্তিতে এসএমই খাতের সুযোগ বৃদ্ধি করা হয়েছে। এর জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন, এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা