শনিবার ময়মনসিংহে ৫৭০ কোটি টাকার ২৩ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১০ মার্চ ২০২৩, ০৬:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি:
শনিবার ময়মনসিংহ সফরকালে ৫৭০ কোটি টাকা ব্যয়ে ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব প্রকল্পের মধ্যে রয়েছে- ৩২টি পৌরসভায় স্যানিটেশন প্রকল্প, ২১টি স্কুল ও কলেজে চারতলা একাডেমিক ভবন, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম ও পাঁচটি সেতু। এছাড়াও জেলায় আরও ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
দুই হাজার ৭৬২ কোটি টাকার প্রকল্পগুলোয় রয়েছে ময়মনসিংহের সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জন্য সাতটি আঞ্চলিক কার্যালয় নির্মাণ।
ময়মনসিংহে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে তাকে অভ্যর্থনা জানাতে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ বিভিন্ন বর্ণাঢ্য উপায়ে সজ্জিত করা হয়েছে পুরো শহর।
প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক মহাসমাবেশে যোগ দেবেন।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ ব্যানার ও ফেস্টুনসহ তিন শতাধিক বিলবোর্ড ঝুলিয়েছেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বলেন, ১০ লাখেরও বেশি মানুষের সমাগমের এই সমাবেশ সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর