করোনায় একদিনে আরও ৭৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
২১ জুন ২০২১, ০৮:২০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৬ জনের। নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে।
সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৮২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।
২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৫১ হাজার ৭৯১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২৩ জন। এছাড়া, রাজশাহীতে ১৫, খুলনায় ১৪, চট্টগ্রামে ১১, রংপুরে ৯, বরিশালে ৩, সিলেটে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ২২ জন নারী। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৭২ জন। বাকিরা বাসায় মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৬২৬ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৭৬৮ জন এবং নারী ৩ হাজার ৮৫৮ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৩, ৪১ থেকে ৫০ বছরের ৮, ৩১ থেকে ৪০ বছরের ৭ এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।
এর আগে রোববার (২০ জুন) দেশে করোনায় ৮২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৩ হাজার ৬৪১ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা